বাবুগঞ্জে গরু চোর আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকা থেকে পেশাদার গরু চোর চক্রের সদস্য শাহআলম সন্যামতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাত ১২টার দিকে সন্দেজনকভাবে আটক করা হয় তাকে। এ সময় শাহআলম গরু চুরির উদ্দেশ্যে ওই এলাকায় যাওয়ার কথা স্বীকার করলে স্থানীয়রা তাকে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। আটক শাহআলম সন্যামত মাদারীপুর সদর উপজেলার সুচিয়ার ডাংগা এলাকার সিদ্দিক সন্যামতের ছেলে।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত চন্দ্র শীল জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসী শাহআলম সন্যামতকে আটক করে। গরু চুরির চেষ্টার কথা স্বীকার করায় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights