বায়ার্নের বিপক্ষে খেলবেন মেসি, নিশ্চয়তা দিলেন পিএসজি কোচ

অনলাইন ডেস্ক
ফরাসি ফুটবল জায়ান্ট পিএসজিতে ছিল অস্বস্তি। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষের ম্যাচে চোটগ্রস্ত লিওনেল মেসিকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা।

তবে এবার পিএসজি কোচ স্বস্তির খবর দিয়েছেন। ক্রিস্তফ গালতিয়ের জানিয়েছেন, বায়ার্নের বিপক্ষে ম্যাচে খেলবেন মেসি।

যদি তার আগে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষের ম্যাচে মেসিকে পাবে না পিএসজি। তবে ফরাসি কোচ জানিয়েছেন, সোমবারই অনুশীলনে ফিরছেন মেসি। তিনি বলেছেন, ‌‌‘পরের ম্যাচে তাই ওকে পাওয়া নিয়ে সন্দেহ নেই।’
পিএসজির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৫ গোল করার সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১৪টি।

পরশু রাতে মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সেই ম্যাচে মেসির চোটের খবরে হতাশা আরও বাড়ে পিএসজি শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights