বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত?
অনলাইন ডেস্ক
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। আজ ১৩৭ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। তাই ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। সোমবার সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, আজ বায়ুমান ২১২ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে ১৪৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর চিয়াং মাই।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে।
