বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতলের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গাইনোকলোজিস্ট ও একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. মো: মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ডিরেক্টর ও ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম, বারাকাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস নাসরিন আখতার, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো: রুহুল আমিন, হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন, জিএম মোজাফফর হাসান খান মজলিশ, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শাওন, এসিস্ট্যান্ট ম্যানেজার হোসাইন মোহাম্মদ দুলাল, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল কুদ্দুস, মো. হিরো মিয়া, মোবারক করিম প্রমুখ।

ক্যাম্পে বিভিন্ন বিষয়ে ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন। মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করা হয়। ক্যাম্পটি সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত পরিচালিত হয়।

হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা চেম্বারে ফ্রি রোগী দেখেন। ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক, গ্যাস্ট্রোলজি, বক্ষব্যধি, চক্ষু নিউরো মেডিসিন, ডায়াবেটিস, ডেন্টালসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাসপাতালে ৬০০ জন সাধারণ মানুষ ও রোগী সেবা গ্রহণ করেন।

প্রধান অতিথি এবং ক্যাম্পের উদ্বোধক অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, ভাষা শহীদদের স্বরণে ইনসাফ বারাকাহ হাসপাতাল এবং বারাকাহ ফাউন্ডেশন স্বাস্থ্যসেবায় যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তার প্রসংসা করি। দেশের সকল মানুষ সুস্থ থাকুক এই কামনা করি।

বারাকাহ ফাউন্ডেশন ও হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. মো: মতিয়ার রহমান বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা এই ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকি।

ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের জন্য প্রয়োজনীয় ল্যাব পরীক্ষা-নিরীক্ষায় ৫০% এবং অন্যান্য পরীক্ষায় ৪০% ছাড় দেয়া হয়। ডায়াবেটিস চেক-আপ (আরবিএস স্ক্রীনিং টেস্ট) ফ্রি করা হয়। আগ্রহীদের জন্য ১২০০/- টাকায় প্যাকেজে হেলথ চেক-আপের ব্যবস্থা করা হয়। (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, আরবিএস, সিরাম ক্রিটিনিন) ও ডেন্টাল চেক-আপ ফ্রি এবং দাঁতের অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০% ছাড় দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights