বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে সিটির জয়ের সম্ভাবনা ১ শতাংশ : গার্দিওলা

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের ম্যাচে ভালো করতে না পারায় শেষ ষোলোয় সরাসরি খেলা নিশ্চিত করতে পারেনি দলটি, এ কারণে খেলতে হচ্ছে প্লে অফে। তাও আবার লড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষের বিপক্ষে। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ৩-২ গোলে হারায় এমনিতেই ব্যাকফুটে সিটিজেনরা। দ্বিতীয় লেগের ম্যাচে এবার কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল।

সান্তিয়াগো বার্নাব্যু রিয়ালের ঘরের মাঠ। এই মাঠে গিয়ে রিয়ালকে হারানো সহজ কথা নয়। আর প্রতিযোগিতা যখন চ্যাম্পিয়ন্স লিগের তখন রিয়াল এক প্রকার অপ্রতিরোধ্য। এ কারণে দ্বিতীয় লেগের ম্যাচে বার্নাব্যুতে সিটির জয়ের খুব বেশি সম্ভাবনা দেখছেন না গার্দিওলা।

রিয়ালের ঘরের মাঠে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে সিটি জিততে পেরেছে কেবল এক ম্যাচে। সেই জয়ও এসেছিল ২০২০ সালে।

এবারের ম্যাচকে সামনে রেখে গার্দিওলা বলেন, এই অবস্থায় (৩-২ ব্যবধানে পিছিয়ে) বার্নাব্যুতে জয়ের ব্যবধান… সবাই জানে, ম্যাচের আগে যদি জিজ্ঞেস করেন, পরের ধাপে যাওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না কী বলব।

তবে তার দল সবটুকু দিয়ে চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, আমাদের যতটুকু সম্ভাবনা আছে, আমরা চেষ্টা করব, এটা নিশ্চিত। সম্ভাবনা কম, কারণ (প্রথম লেগে) আমাদের ফলাফল ভালো ছিল না, পাঁচ মিনিট বাকি থাকতে ২-১ ব্যবধান ছিল, এমন কিছু থাকলে অন্যরকম হতো। কিন্তু ২-৩ ব্যবধানে সম্ভাবনা কম, তবে যতটুকু সম্ভাবনা থাকবে, আমরা তা কাজে লাগানোর চেষ্টা করব এবং তারপর দেখব কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights