বার্লিন দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বিটু বড়ুয়া, জার্মানি

বার্লিনের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’- এই প্রতিপাদ্যে উদযাপিত অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা-কর্মচারীসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি, সপরিবারে উপস্থিত ছিলেন।

দিবসের শুরুতে রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights