বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন রবের্তো

অনলাইন ডেস্ক

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন সের্হি রবের্তো। চেনা ঠিকানায় ২০২৪ সাল পর্যন্ত থাকবেন এই ডিফেন্ডার। ক্লাবের ওয়েবসাইট বিবৃতি দিয়ে শুক্রবার (০৩ মার্চ) বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। ৩১ বছর বয়সী এই ফুটবলারের বাইআউট ক্লজ ধরা হয়েছে ৪০ কোটি ইউরো।

২০০৬ সালে বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন রবের্তো। এরপর ধাপে ধাপে এগিয়ে ২০১০ সালে সিনিয়র দলের হয়ে কোপা দেল রের ম্যাচ দিয়ে অভিষেক হয় তার।

মূলত মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও দলের প্রয়োজনে ফুলব্যাক হিসেবে খেলতেও পারদর্শী রবের্তো। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে ৩৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ আরও কয়েকটি শিরোপা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রবের্তো ম্যাচ খেলেছেন ২৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights