বালাসি-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়ন করতে হবে : আব্দুল করিম এমপি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল করিম বলেছেন, গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের উন্নয়নে দ্রুত বালাসি-বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু বাস্তবায়ন করতে হবে। এ জন্য জনগণের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষ্মীপুরে আবুল কাশেম দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি আব্দুল করিম আরও বলেন, গাইবান্ধা সদর হাসপাতালের সেবার মান উন্নয়ন, কৃষি বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ স্থাপন ও মাদক নির্মূলে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। এলাকার রাস্তা সংস্কার ও উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, সহকারী সুপার আব্দুল মোন্নাফ, নাজমুল হোসেন, আব্দুল ওয়াহেদ সরকার, জাহাঙ্গীর আলম, শাহ আলম, মিজানুর রহমান, মিজু আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights