বালিয়াকান্দিতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বহরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম।

বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার খান, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন প্রমুখ। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights