বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নটাপাড়া কালী মন্দিরে ৩ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে এই যজ্ঞানুষ্ঠান শুরু হয়। এতে দেশের ৬টি কীর্ত্তনের দল হরিনাম পরিবেশন করছেন।
মহানাম যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্রে করে নটাপাড়া কালী মন্দিরে হাজার হাজার সনাতন ধর্মালম্বীদের আগমন ঘটছে। নামযজ্ঞ কমিটির সভাপতি রুক্কিনী রঞ্জন বিশ্বাস বলেন, আমরা এবছর ১৭তম বার্ষিকীতে মহানাম যজ্ঞানুষ্ঠান করছি। এখানে হাজার হাজার ভক্ত আসছেন। এ বছর খুলনা জেলার ব্রজের রাখাল সম্প্রদায় ও শিশুকৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাট জেলার শ্রী বৃন্দাবন সম্প্রদায় ও শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন সম্প্রদায়, সাতক্ষীরা জেলার মা কুমোদিনী সম্প্রদায় ও রাজবাড়ী জেলার চন্দ্রাবলী সম্প্রদায় হরিনাম পরিবেশ করছেন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।
আগামীকাল রবিবার সন্ধ্যায় ভোগ আরতির মধ্যে দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।
