‘বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুর সাম্প্রদায়িক সংঘাত নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর ঘটনাটি সাম্প্রদায়িক সংঘাত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় ঠাকুরগাঁও এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুর পরবর্তী ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবি জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সংগঠনটির পক্ষ থেকে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে প্রচার না করার অনুরোধ জানানো হয়। এসময় সংগঠনটির নির্বাহী সভাপতি জনাব দীনবন্ধু রায়ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights