বাশার সরকারের পতন, দামেস্কের রাস্তায়-রাস্তায় উল্লাস

অনলাইন ডেস্ক

পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের। রবিবার ভোরে বিমানে করে রাজধানী দামেস্কে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের পতন হলো।

বাশার আল-আসাদের পালানোর খবর শুনে রাজধানী দামেস্কের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।

তারা নেচে-গেয়ে উল্লাস করছেন। পাশাপাশ ‘স্বাধীনতা’ নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

এদিকে, সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পরই গোষ্ঠীটি এই ঘোষণা দেয়।

রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে বলে, স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়েছেন। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো।”

বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দিয়ে বলে, “আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন।”

“এটি হবে একটি ‘নতুন সিরিয়া’, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে”, জানায় এইচটিএস। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights