বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি:
নাটোরে যাত্রিবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় বাচ্চু (৩৮) নামে অপর এক আরোহী আহত হয়। শনিবার দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে নাটোরগামী একটি যাত্রিবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী হতাহতদেও উদ্ধার করে। হাইওয়ে পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights