বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। চালকসহ আহত আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শুক্রবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোৎস্না বেগম (৫২) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী। তিনি তার নাতনি নুসরাতকে নিয়ে তিতাস উপজেলার আসমানিয়া বেয়াইর বাড়ি যাচ্ছিলেন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক যাত্রী উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনর ছেলে ইয়াকুব আলী (৩০)। আশংকাজনক অবস্থায় ইজিবাইকের চালক মাজারুল ইসলাম এবং নিহত জোৎস্না বেগমের নাতনি নুসরাত জাহানকে (৭) ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের রায়পুর এলাকায় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে এক নারীসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় শিশুসহ আরো দু’জন আহত হয়েছেন। তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights