বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিস) বাহরাইনে যুক্তরাষ্ট্রের জুফাইর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ইরানের অভিযোগ, ওই ঘাঁটি থেকেই শনিবার ইরানের একটি পানিশোধনাগারে হামলা করা হয়েছিল।

আইআরজিসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘জুফাইর ঘাঁটি থেকে আমেরিকান সন্ত্রাসীরা ইরানের কেশম দ্বীপের পানিশোধনাগারে হামলা চালায়। জবাবে আইআরজিসির নির্ভুল নির্দেশনাযুক্ত কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র দিয়ে সঙ্গে সঙ্গে ওই মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আজ জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছি। তবে সেটি একটি জনবসতিহীন এলাকায় পড়ে।

অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার বিকালে একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, আহত দুই সেনা গিভাতি ব্রিগেডের সদস্য। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলার সময় কয়েকটি অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরে হামলায় জড়িত হিজবুল্লাহর একটি ইউনিটকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান বর্তমানে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights