বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামোয় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পাশাপাশি প্রতিবেশী কুয়েতের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারেও একের পর এক হামলা চালিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজের বরাতে আইআরজিসির জনসংযোগ শাখা জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের মূল ডেটা সেন্টারে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা অকার্যকর করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির মুহাররাক ও রিফা এলাকায় মোতায়েন করা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্টেশনগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যেসব আঞ্চলিক দেশ নিজেদের ঘাঁটি বা অবকাঠামো মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেবে, তাদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হবে।

এদিকে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানিয়েছে, টানা চতুর্থ দিনের মতো তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে কুয়েতি কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে।

লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর হামলা চালানোর সক্ষমতা খর্ব করতে টানা ১০ম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে কূটনৈতিক আলোচনার চেষ্টা চললেও রণক্ষেত্রে প্রত্যক্ষ সামরিক সংঘাত ক্রমাগত তীব্র হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights