বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, দাবি ইরানি সংবাদমাধ্যমের

অনলাইন ডেস্ক

বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।

দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাতভর চালানো হামলায় বাহরাইনের রাজধানী মানামার ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস বাণিজ্যিক কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়।

সংস্থাটির দাবি, ওই কমপ্লেক্সেই শহরে অবস্থিত ইসরায়েলের দূতাবাস থাকায় এটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারসের আশপাশ এলাকায় একটি ইরানি ড্রোন শনাক্ত করে সেটিকে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights