বিইউপিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের তত্ত্বাবধানে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনাসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিণী ও সহযোদ্ধা। বঙ্গমাতা বেগম মুজিব বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন ও প্রেরণা দিয়েছেন। দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। মহান স্বাধীনতা অর্জনে এই মহীয়সী নারীর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights