বিএনএমের নির্বাচনি অফিসে আগুন

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের একটি নির্বাচনি প্রচার অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে। দলটির প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন এটিকে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বললেও সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, ঘটনাটি অগ্নিসংযোগের ঘটনা কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে আগুনে প্রায় ১ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন জানান, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাতে নির্বাচনি অফিসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। এতে ওই অফিসে থাকা পোস্টার-ফেস্টুনসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, নির্বাচনি অফিসের মেঝেতে বসার জন্য রাখা খড়ে আগুন লাগে। সে আগুন ছড়িয়ে পড়লে নির্বাচনি অফিসটি পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ সুপার মো. ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights