বিএনপির অবরোধ ঠেকাতে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের অবস্থান

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের নাশকতা ঠেকাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগ।

বুধবার সকালে শহরের দলীয় কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতা করে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights