বিএনপির দুই নেতার বাসায় হামলায় মামলা, প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে বিএনপির দুই নেতার বাসায় হামলা, ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও হামলা-ভাঙচুরের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ হয়েছে। বুধবার রাতে নগরীর বর্মন রোডে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আকবর ও কাউনিয়া প্রধান সড়কে বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর বাসায় হামলা-ভাংচুর করে হেলমেট ও মুখোশধারীরা।

এ ঘটনায় জোবায়দুল ইসলাম খান বাদী হয়ে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাউনিয়া প্রধান সড়কের বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলায় প্রবেশ করে হামলা করা ও দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, হামলাকারীদের চিহিৃত করার চেষ্টা চলছে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ হাসান ও একেএম শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, আনম সাইফুল আহসান আজিম, হোসেন চৌধুরী, মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights