বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভাঙচুর, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পৌর টাউন হল এবং জেলা পরিষদের সামনে আলাদাভাবে এই সমাবেশ করা হয়। সেখান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচির দিনক্ষণ ঠিক করা হয়েছে।

শুরুতে পৌর টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। পরে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশ এবং মিছিলে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights