বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

পটুয়াখালী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনে বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম।

ট্রাক প্রতীকের এই প্রার্থী ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

আজ সোমবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের সুরাইয়া ভিলা প্রাঙ্গণে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী-১ আসনের প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম।

বক্তব্যে তিনি বিএনপি প্রার্থী আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে একাত্মতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তাঁর দলের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights