বিএনপি জামাতের অবরোধ, আগুন সন্ত্রাস, মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মালিবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, শ্রম বিষয়ক সম্পাদক মিষ্টার রানা, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, বাট্টাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান , উপজেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আমির ফয়সাল তাঁতী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ সকল নেতাকর্মী ,যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের সভাপতির জহুরা বেগম সহ সকল নেতাকর্মী , ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ উপজেলা শহরের সকল ব্যবসায়ী দোকান মালিক ও গাড়ি চালকরা এ কর্মসূচিকে স্বাগত জানায়। বিএনপি ও জামাতের ডাকা হরতালের কোন প্রভাব পরেনি বকশীগঞ্জ উপজেলা শহরে।
বিএনপি ও জামাতের অবরোধ ও হরতালের বিষয়ে উপজেলা দপ্তর সম্পাদক মিরাজ জানান , বকশীগঞ্জের মাটিতে বিএনপির জামাত কোনদিনও প্রভাব ফেলতে পারবে না । হরতালে কোন ধরনের সাধারণ লোকজনের ক্ষতি করতে দিবে না। বিএনপির জামাতকে প্রতিহত করার জন্য উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সব সময় প্রস্তুত আছে।

দলীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights