‘বিএনপি জামায়াতকে ক্ষমতায় আসতে ৫ বছর আপেক্ষায় থাকতে হবে’

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াতের আন্দোলনে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। ওরা এখন আগুন সন্ত্রাস করে, বিদেশি প্রভুদের উপর ভর করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। ষড়যন্ত্র করে নয়, ক্ষমতায় আসতে হলে আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

সোমবার বিকালে বাগেরহাট রেলরোডে জেলা আওয়ামী লীগ অফিসে পৌরসভার ৩৫০০ শীতার্থের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল আসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর ইপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল বাকী তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ দলের সহযোগী সংগঠনের নেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights