‘বিএনপি নির্বাচনে অংশ নিতে সহায়তা চাইলে অবশ্যই করব’

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব আমাদের সহায়তা করুন, তাহলে অবশ্যই করব।’

‘তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায় তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।’

আজ রবিবার ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর বলেন, ‘প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিরকাল সরকারি দল বিরোধী দলের প্রতি অভিযোগ তোলে। আবার বিরোধী দলও সরকারি দলের প্রতি অভিযোগ তোলে। ১৯৭০ সাল থেকেই আমি এটা দেখে আসছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights