বিএনপি নেতা খন্দকার আহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহরের ভিএইড রোড মাস্টারপাড়ায় মরহুমের বাসায় এ আয়োজন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোকসুদ ও খন্দকার আহাদ আহমেদের সহধর্মিণী শায়লা ইসলাম।

শায়লা ইসলাম বলেন, খন্দকার আহাদ আহমেদ যে স্বপ্ন নিয়ে রাজনীতি করেছেন, তা অপূর্ণই থেকে গেছে। তিনি সুযোগ পেলে সে স্বপ্ন বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করবেন। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights