বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা পরিচয়ে একটি ইটভাটায় চাঁদাবাজির অভিযোগে আবু জাফর (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখিল এলাকার একটি ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা ৫০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বাসিন্দা। রাউজান থানার ওসি একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, আবু জাফরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন আবু জাফর। তবে বিএনপিতে তার কোনো পদ-পদবি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights