বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে : নানক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‌‘বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

‘রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।’

আজ শনিবার ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন স্থানে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, “আপনারা দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমত রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা-কর্মী আগে যেমন সাধারণ মানুষের পাশে ছিল, তেমনি এখনও আছে ও ভবিষ্যতেও থাকবে।”

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights