বিএনপি সংস্কারের ধারক-বাহক: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক। বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে রাজনীতি করে।

গতকাল শনিবার রাতে দিনাজপুরের বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপি সত্যের মুখোমুখি হতে চায়। বিএনপি সত্যকে ধারণ করতে চায়। বিএনপি আধুনিক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় তারেক রহমানের নেতৃত্বে।

তিনি বলেন, ‘যেকোনো ষড়যন্ত্র ভেস্তে যাবে। জনগণ আজ ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে। কাজেই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই নির্বাচনকে, জনগণকে দাবিয়ে রাখতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights