বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং’র সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনলাইন প্রতিবেদক

সাভারের বাইপাইলস্থ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের মাঝে তাঁর স্বাগত ভাষণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Advertisement

তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক; সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বিএনসিসির অফিসার ও ক্যাডেটগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights