বিএমপির মাসিক কল্যাণ সভায় শৃঙ্খলা মেনে চলতে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯টায় নগরীর রূপাতলী মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ কমিশনার জিহাদুল কবিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে গত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় পুলিশ কমিশনার অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিত করনে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। সকলকে শৃঙ্খলা মেনে চলতে কঠোর নির্দেশনা দেন।

সভায় পুলিশ পরিদর্শক আবদুস সালাম মল্লিক, এএসআই মো. দেলোয়ার হোসেন, কনস্টেবল মো. জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল মো. ফারুক মিয়াকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

সহকারী কমিশনার প্রণয় রায়ের সঞ্চালনায় সভায় উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-কমিশনার মো. আবদুল ওয়ারেস, এসএম কামরুজ্জামান ও সমির সরকারসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights