বিএলআরআইতে গবেষণার জন্য রাখা ৩৮ মোরগ চুরি

অনলাইন ডেস্ক

সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরির ঘটনা ঘটেছে। ঈদের আগের রাতে (২৮ জুন) ৫ নম্বর পিওরলাইন মেল সেড থেকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। আজ সোমবার (১০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির পোল্ট্রি গবেষণা শাখায় গিয়ে বিষয়টি জানা যায়।

ফাইল ছবি

মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী মনিরুল ইসলাম বলেন, ঈদের আগের দিন রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। আমাদের এই সেডে ৩০০ টি মোরগ রয়েছে। এর মধ্যে আরআরআই ও হোয়াইট লেগুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। আমরা ডিউটি করি সকাল থেকে বিকেল পর্যন্ত। এর পর দায়িত্ব থাকে নিরাপত্তা কর্মীদের ওপর।

এদিকে এ ঘটনার তদন্ত কমিটি হয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত কমিটির বিষয়টি নিয়ে কথা বলতে চাননি বিএলআরআইয়ের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা।
মোরগগুলোর গবেষণার দায়িত্বে থাকা পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা বলেন, আমি একটি মিটিং এ আছি। এটাতো সম্পূর্ণই প্রশাসনিক বিষয়।

বিএলআরআইয়ের নিরাপত্তা প্রধান আহসান হাবিব বলেন, এ বিষয়ে তদন্ত হবে তারপর জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights