বিএসএফের পুশইন ব্যর্থ: ১৭ ঘণ্টা পর ৫৭ ভারতীয়কে ফিরিয়ে নিল ভারত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের তিনটি উপজেলার পাঁচটি সীমান্তপয়েন্ট দিয়ে অন্তত ৫৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার তাৎক্ষণিক প্রতিরোধে বিএসএফ ব্যর্থ হয়।

বুধবার (২৮ মে) ভোরে এ ঘটনা ঘটে। দিনভর উত্তেজনার পর রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকার লাইট নিভিয়ে দিয়ে পুশইনের শিকার ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, একই সময়ে পাঁচটি পয়েন্টে ভারতের ৫৮ জন নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও এলাকাবাসীর দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

পুশইনের শিকার হওয়া ব্যক্তিরা সারাদিন ভারতীয় অংশে কাঁটাতারের পাশে খোলা আকাশের নিচে অবস্থান করেন। শেষ পর্যন্ত রাতে সীমান্তের লাইট বন্ধ করে তাদের ভারতের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর লালমনিরহাট জেলার সীমান্তজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং টহল জোরদার করা হয়েছে।

দুর্গাপুর ক্যাম্প কমান্ডার সালাম বলেন, “সীমান্তের মানুষ যেন ভিডিও করতে না পারেন, সেই কারণে তারা রাতের আঁধারে লাইট বন্ধ করে ভারতীয় নাগরিকদের নিয়ে গেছে। সম্ভবত তাদের ক্যাম্পে রাখা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights