বিক্ষোভে উত্তাল পাকিস্তান, পাঞ্জাব- খাইবার প্রদেশে সেনা মোতায়েন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা। বিক্ষুব্ধ কর্মীরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরে ঢুকে পড়ে এবং লাহোরে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসায় হামলা চালায়।
বিক্ষোভে এখনো পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
পাঞ্জাব প্রদেশ আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে। খাইবার পাখতুনখোয়া কর্তৃপক্ষও পাঞ্জাব সরকারকে অনুসরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা বাহিনীকে ডেকেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেনা মোতায়েন অনুমোদন করেছে। সূত্র: জিও, আল জাজিরা
