বিগত বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার মানুষের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে নজিরবিহীনভাবে আত্মহত্যা বেড়েছে। ২০২২ সালে সবেচেয়ে বেশি আত্মহত্যা দেখেছে দেশটি। গত বছর যুক্তরাষ্ট্রে ৪৯ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার নতুন তথ্য পোস্ট করে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রে ২০০০ সালের পর ধারাবাহিকভাবে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে। ২০১৮ সালে এই সংখ্যা ১৯৪১ সালের পর সর্বোচ্চ হয়। ওই বছর ৪৮ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে। ২০১৯ ও ২০২০ সালে আত্মহত্যায় মৃতের সংখ্যা কিছুটা কমে। কিন্তু ২০২১ সালে আবার বেড়ে যায়। সবশেষ ২০২২ সালে ৪৯ হাজার ৪৪৯ জন মানুষ যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করে।
সিডিসির প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২২ সালের মোট আত্মহত্যার ৭৯ শতাংশই পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights