বিগ বস-এর ঘরেই বিচ্ছেদ হচ্ছে অঙ্কিতার?

অনলাইন ডেস্ক

‘বিগ বস ১৭’-এ জুটি হিসেবে এসেছেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ব্যবসায়ী ভিকি জৈন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকির মধ্যে ভালবাসা খুঁজে পান অঙ্কিতা। ২০২১ সালে ভিকির সঙ্গে বিয়ে সারেন অঙ্কিতা। কিন্তু ‘বিগ বস’- এর ঘরে ঢোকার পর থেকে টালমাটাল তাদের দাম্পত্য জীবন। দর্শকদের একাংশের আশঙ্কা ছিলই, ‘বিগ বস’-এর ঘরেই না ভেঙে যায় অঙ্কিতার সাজানো-গোছানো সংসার। এবার সেই আশঙ্কাই যেন সত্যি হচ্ছে। স্বামী ভিকিকে সরাসরি অঙ্কিতা জানিয়ে দেন, তিনি ভুলে যেতে চান তারা বিবাহিত। এবার থেকে দু’জনের রাস্তা আলাদা।

‘বিগ বস’-এর ঘরে অঙ্কিতার থেকেও বেশি নজর কেড়েছে ভিকির খেলা। পেশায় ব্যবসায়ী ভিকির জীবণধারাও কিন্তু বেশ রঙিন ও নজরকাড়া। বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তাদের সুখী দাম্পত্য জীবনের ছবি দেখেছেন অনুরাগীরা। অথচ ‘বিগ বস’-এর ঘরে ঢোকার পর থেকে অঙ্কিতা-ভিকির তুমুল অশান্তি।

দর্শকদের কেউ কেউ এ কথাও বলছেন- ভিকির সঙ্গে প্রেম নেই অঙ্কিতার। ‘বিগ বস’-এর ঘরে কোনো সিদ্ধান্তেই একমত হতে পারছেন না দম্পত্তি। দিনের পর দিন স্ত্রীকে অপমান করছেন ভিকি। যদিও প্রতিবার ঝগড়ার পর ফের মিটমাট করে নিচ্ছেন। কিন্তু এবার যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল অভিনেত্রীর। স্বামীকে রীতিমতো লাথি দিলেন অঙ্কিতা। দীপাবলির জমজমাট পর্বের পরই অশান্তি শুরু হয় তাদের। শোয়ের যে প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে ‘বিগ বস’-এর খেলার নিয়ম অনুযায়ী ঘর আলাদা হয়েছে তাদের। স্ত্রী অঙ্কিতাকে ছেড়ে অন্য ঘরের বাসিন্দা হতে পেরে খুশি তার স্বামী। মানসিকভাবে ভেঙে পড়েন অঙ্কিতা।
স্বামীকে তিনি বলেন, ‘‘বেরিয়ে যাও। স্বার্থপর বোকা মানুষ একটা, তুমি আমাকে ব্যবহার করেছো প্রতি মুহূর্তে। এবার থেকে আমি ভুলে যাব আমরা বিবাহিত। আমাদের রাস্তা আলাদা। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকব।’’ তা হলে কি ভিকি-অঙ্কিতার সত্যি সত্যি বিয়ে ভাঙতে চলেছে? তাই যদি হয়, প্রকাশ্য টেলিভিশনেই বিয়ে ভাঙবে তাদের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights