বিচারক বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার আহবান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগে কর্মরত বিচারকদের সাথে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের মতবিনিময় সভায় বিচারক বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার আহবান জানানো হয়েছে। শনিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম।

বক্তারা বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচার বিভাগ এখনো নিশ্চিত করা হয়নি। বিচার বিভাগ পৃথককরণ বিষয়টি ব্রিটিশ আমল থেকে আলোচিত ইস্যু হলেও পাকিস্তান ও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও তা কার্যকর করার জন্য তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি। স¤প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে যেসব সংস্কার প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার তালিকা করেছেন তার মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

বক্তারা বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। এজন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। জেলা আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও বাজেট সংক্রান্ত বিষয়গুলো একান্তই আলাদা সচিবালয়ের মাধ্যমে নিশ্চিত করা গেলে বিচার বিভাগের পৃথককরণ সফলতার মুখ দেখবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন। এতে করে জনগণের ক্ষমতায়ন ও ন্যায়বিচার প্রাপ্তি অনেকটা সহজতর হবে। তাই স্বাধীন ও নির্বাহী হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এসোসিয়েশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

এদিকে সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর কাছে বিভিন্ন দাবিতে স্বারকলিপি দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। সভায় বরিশাল বিভাগের ৬ জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারকসহ বিভিন্ন আদালতের বিচারক ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights