বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ নেওয়ায় হাইকোর্টের দুই কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ায় মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে হাইকোর্টের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শাহবাগ থানায় এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

বিচারপতি মো. আতোয়ার রহমানের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিকাল ৫টার দিকে সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেন।
বিষয়টি বিচারপতির নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের কাছে রাত সাড়ে ৯টায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights