বিচারপতি এম আর হাসানের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বিচারপতি মো. রেজাউল হাসানের (এম আর হাসান) মা হোসনে আরা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে বিচারপতি এম আর হাসান ও মেয়ে রোকসানা বেগম, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিচারপতি এম আর হাসান নিজের পরিবারের পক্ষ থেকে মায়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার দ্বিতীয় জানাজা শেষে নোয়াখালীর চাটখিল উপজেলার তালতলা বাজার এলাকায় গ্রামের বাড়িতে দাফন করা হবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights