বিচারপতি নিয়োগে কাউন্সিল গঠনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ সংক্রান্ত জুডিসিয়াল অ্যাপয়নমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এর আগে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ১৫ জন বিচারপতি মতামত দেন। তারপর এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর পৃথক সচিবালয় স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights