বিচারপতি শামছুল হুদা মানিক আর নেই

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি অ্যাড. শামছুল হুদা মানিক মিয়া বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

রবিবার রাত সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সেগুনবাগিচায় নিজ বাসভবনে মারা যান তিনি।

দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সোমবার বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদ চত্বরে জানাজার নামাজ শেষে তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে বাদ আসর তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

অ্যাড. শামছুল হুদা মানিক মিয়ার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights