বিজয় দিবসে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

চাঁদপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ শহরের অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইজীদ আহম্মেদ রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সভায় মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights