বিজয় দিবস উপলক্ষে লাকসামে জামায়াত ইসলামীর র্যালি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাকসাম উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
র্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ, জামায়াত নেতা মো. আবুল হাশেম, সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহআলম, নুরে আলম, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ডের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, পৌরসভা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের কলেজ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ।
