বিজয় দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় আনন্দ র‌্যালি

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানার নেতৃত্বে গাইবান্ধায় আনন্দ র‌্যালি বের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সিপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরি মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। র‌্যালিতে নেতা-কর্মীরা ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট-বোমা’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে এই দেশে’সহ বিভিন্ন স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights