বিজিবির বাধায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন করা ৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এদিকে বিজিবির বাধায় রাতের আঁধারে তাদের ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। শনিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন, ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৪ আর পিলারের কাছ দিয়ে ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে পুশইনের চেষ্টা করে।

এসময় চাড়ালডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঢুকতে বাধা দিলে তারা নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়। পরে রাতের আঁধারে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুলইসলাম মাসুম জানান, বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার কারণে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights