বিজিবি দিবসে জয়পুরহাটে বিএসএফকে মিষ্টি উপহার

জয়পুরহাট প্রতিনিধি

বিজিবি দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

বুধবার দুপুরে উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/১৫ পিলার এলাকায় বিজিবি কমান্ডার দেলোয়ার হোসেন বিএসএফ কমান্ডার যাদবকে মিষ্টি উপহার দেন।

বিজিবি কমান্ডার বলেন, বিজিবি দিবসে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁয়ার পক্ষে বিএসএফ-১৩৭ ব্যাটালিয়নের অধিনায়কে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবেও বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এতে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সু-সম্পর্ক বজায় থাকে বলেও জানান তিনি।
এসময় সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights