বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নেমেই ওয়ার্নারের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোষাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়টা স্মরণীয় করে রাখতে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও। আজ তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পার্থে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে আছেন ওয়ার্নার। ১২৬ বলে ১৪ চার ও এক ছয়ের মারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসা ওয়ার্নার। কিন্তু টেস্টে তার সাম্প্রতিক বাজে ফর্ম সমালোচনার জন্ম দেয়। ২০২১ সালের জানুয়ারি থেকে টেস্টে মাত্র ১টি সেঞ্চুরি করেছিলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজাকে নিয়ে উদ্বোধনী জুটিতে শতোর্ধ্ব রান তোলেন ওয়ার্নার। শাহিনের শিকার হওয়ার আগে খাজা করেন ৯৮ বলে ৪১ রান। এরপর তিনে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মারনাস লাবুশানে। ২৫ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে।
দুই উইকেট হারিয়ে ফেললেও একপ্রান্তে অবিচল ছিলেন ওয়ার্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights