বিদায় নিচ্ছেন আরিফ, দায়িত্বে আসছেন আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামীকাল মঙ্গলবার মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশনের টানা দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরীর। মঙ্গলবারই দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

চলতি বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।

দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি সিলেট-১ অথবা সিলেট-৪ আসন থেকে এমপি প্রার্থী হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights