বিদেশে পালাতে গিয়ে শাহজালাল বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে বিদেশে পালানোর সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর টিম তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট, একটি বিমানের টিকেট, ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম মো. রনি হোসেন (৩৫), তিনি জয়পুরহাট সদরের নুরুল ইসলাম মন্ডলের ছেলে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে- জয়পুরহাট জেলার এজাহারভুক্ত পলাতক আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রনিকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, গত বছরের ১৪ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার (মামলা নং-৩১) এজাহারভুক্ত আসামি রনি। তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights